Sylhet Today 24 PRINT

এফডিসিতে কোরবানি দিলেন পরিমনি

বিনোদন ডেস্ক |  ০২ সেপ্টেম্বর, ২০১৭

এফডিসিতে কোরবানি দিয়ে দরিদ্র ও অসচ্ছল সহশিল্পীদের মধ্যে মাংস বিতরণ করলেন হালে ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমনি। এবার তিনি কোরবানি দিলেন দুটি গরু।

এফডিসির কর্মকর্তা-কর্মচারীরা জানান, পরীমনি শনিবার সকাল ১১টার দিকে সেখানে দুটি গরু কোরবানি দেন। পরে ওই মাংস তিনি দরিদ্র ও অসচ্ছল সহশিল্পীদের মধ্যে বিতরণ করেন।

এ বিষয়ে নায়িকা পরিমনি বলেন, 'আমার পরিচয় যদি চলচ্চিত্রকর্মী হয়, তাহলে এটাও তো আমার পরিবার। আর আমার সামর্থ্য থাকতে ঈদের দিনে পরিবারের কেউ না খেয়ে থাকতে পারে না।'

পরিমনি গত বছরও এফডিসি চত্বরে একটি গরু কোরবানি দেন। এবার কোরবানি দিলেন দুটি গরু। আগামীতেও এভাবে এফডিসিতে কোরবানি দেবেন বলে ইচ্ছা প্রকাশ করেন তিনি। পরিমনি বলেন, 'আল্লাহ আমাকে যতদিন সামর্থ্য দেবেন, আমি ততদিন এফডিসিতে কোরবানি দেব।'

এ সময় চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই পরিমনির সঙ্গে ছিলেন।

পরীমনির ঘনিষ্ঠরা জানান, গত বুধবার আফতাবনগর থেকে কোরবানির গরু দুটি কেনেন এই নায়িকা। দাম পড়ে ১ লাখ ৪৫ হাজার টাকা। প্রথম দিন গরু দুটি তিনি তার বনানীর বাসাতেই রাখেন। পরে পাঠিয়ে দেন বিএফডিসিতে।

শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন পরীমনি। ঈদ উপলক্ষে আজ শনিবার মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘সোনা বন্ধু’।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.