Sylhet Today 24 PRINT

ফুটবল দল কিনলেন সানি লিওন

নিউজ ডেস্ক |  ১০ সেপ্টেম্বর, ২০১৭

প্রিমিয়ার ফুটসাল সেশন টু'তে দল কিনেছেন বলিউড তারকা সানি লিওন। এতে কোচির দল 'কেরালা কোবরা'র সহযোগী মালিক হলেন সানি।

জি-নিউজের খবরে বলা হয়, চলতি মাসের ১৫ তারিখ থেকেই শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। ভারতের মুম্বইয়ে উদ্বোধনের পর বেঙ্গালুরুর কোরমঙ্গল ইন্দোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রিমিয়ার ফুটসাল সেশন টু'র বাকি ম্যাচ।

প্রিমিয়ার ফুটসালর আয়োজকরা জানান, ফুটসালর ফাইনাল অনুষ্ঠিত হবে দুবাইতে। সেপ্টেম্বর ২৬ থেকে অক্টোবর ১ এর মধ্যে ফাইনালের ম্যাচের আয়োজন করা হবে।

প্রিমিয়ার ফুটসাল সেশন টু'র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লুই ফিগো, রায়ান গিগস, পল স্কোলস, ক্রেসপো এবং রোনাল্ডিনিহোর মত দুনিয়া কাঁপানো তারকা ফুটবলাররা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.