Sylhet Today 24 PRINT

নামের বানান নিয়ে বিড়ম্বনায় মেহজাবিন

সিলেটটুডে বিনোদন ডেস্ক |  ১২ সেপ্টেম্বর, ২০১৭

নিজের নামের বানান নিয়ে সমস্যায় পরেছেন ছোটপর্দার মডেল ও অভিনয়শিল্পী মেহজাবিন চৌধুরী।

সোমবার (১১ সেপ্টেম্বর) তাঁর ফেসবুকে এই সমস্যার কথা লিখে এক স্ট্যাটাস দিয়েছেন তিনি।

তার নামের ইংরেজি বানান নিয়েই মূলত এই বিড়ম্বনা। ইংরেজিতে তার মেহজাবিন বানান ‘Mehazabien’। কিন্তু এই নামটি অনেকেই অনেক ভাবে লেখেন। আর সঠিক বানান না লেখায় গুগল বা ইউটিউবে নিজের কাজ খুঁজে পাওয়া একটু কঠিন হয়ে যায় তার জন্য।

মেহজাবিন বলেন, ‘প্রিয় বন্ধু, সহকর্মী, সাংবাদিকরা এবং ভক্তবৃন্দ, আমার নামের বানান MEHAZABIEN। ভুল বানানের কারণে গুগল অথবা ইউটিউবে সার্চ করলে আমি আমার কাজ খুঁজে পায় না। দয়া করে বানান ঠিক লিখলে আমাদের সবার জন্য সুবিধা হবে। ধন্যবাদ।’

উল্লেখ্য, এবার ঈদে তার অভিনীত ‘বড় ছেলে’ শিরোনামের টেলিছবিটি বেশ প্রশংসিত। টেলিছবিতে বেশ নজর কেড়েছে মেহজাবিনের অভিনয়। এতে তার উপস্থিতি আলাদা এক মাত্রা যোগ করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.