Sylhet Today 24 PRINT

রাজকুমার-হেমা মালিনীর অসম প্রেম!

বিনোদন ডেস্ক |  ২৬ মে, ২০১৫

এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী হেমা মালিনী। সত্তর আর আশির দশক মাতিয়েছেন নিজের অভিনয় আর মেধা দিয়ে। বলিউডের বাঘা বাঘা অভিনেতার সাথে রোমান্টিক সম্পর্ক ছিলো তার। কিন্তু এবার একি শুনা যাচ্ছে! হাঁটুর বয়সী ছেলের সাথে প্রেমে মজেছেন ৬৫ বছর বয়সী এই তুখোর অভিনেত্রী! চমকে যাবেন না! তার বাস্তবিক জীবনের কথা বলছি না। বলছি তার মুক্তির অপেক্ষায় থাকা ছবি ‘সিমলা মির্চি’র কথা।

জানা গেছে, অসম প্রেমের গল্প নিয়ে বহু বছর পর পরিচালনায় ফিরছেন ‘শোলে’খ্যাত নির্মাতা রমেশ সিপ্পি। আর এই ছবিতেই দেখানো হবে অসম বয়সী দুই প্রজন্মের তুখোর প্রেম। যাতে অভিনয় করেছেন রাজকুমার এবং হেমা মালিনী! ইতিমধ্যে শ্যুটিংয়ের কাজ শেষ করে ফেলেছেন তারা। প্রেম ও হাস্যরসের মিশেলে বানানো এই ছবিটি শীঘ্রই সেন্সর বোর্ডে দেয়া হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, ‘শহীদ’, ‘কাই পো চে’, ‘সিটি লাইটস’, ‘গ্যাংস অব ওয়াসিপুর’ এবং ‘কুইন’ ছবিগুলোর সুবাদে ভিন্নধারর অভিনেতা হিসেবে সুনাম কুড়িয়েছেন রাজকুমার রাও। হেমা মালিনীর মতো ড্রিমগার্লের সাথে অভিনয়ের সুযোগ পেয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে খুব উচ্ছ্বাসও প্রকাশ করেছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.