Sylhet Today 24 PRINT

সহ-অভিনেতাকে যৌন হয়রানি করেছেন রিয়া সেন!

বিনোদন ডেস্ক |  ১৮ সেপ্টেম্বর, ২০১৭

সম্প্রতি ইন্টারনেটে ফাঁস হয়েছে কলকাতার অভিনেত্রী রিয়া সেনের একটি 'হট' ভিডিও। যদিও ভিডিও ফাঁস হওয়াকে অনেকেই মনে করছেন পাবলিসিটি স্টান্ট। ওই ভিডিওতে রিয়ার সঙ্গে দেখা গিয়েছে নিশান্ত মালকানিকে।

এক সাক্ষাত্কারে নিশান্ত জানিয়েছেন, রিয়ার সঙ্গে তার শুটিংয়ের অভিজ্ঞতা। আর তার সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানালেন রিয়া সেন কীভাবে তাকে যৌন হয়রানির শিকার হতে হয়েছে।

নিশান্তের মতে, এক সময়ের ক্রাশ রিয়ার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করাটা তার কাছে এক দুরন্ত অভিজ্ঞতা। কিন্তু ওই শুটিংয়েই নাকি একটু অন্যরকম ঘটনাও ঘটে। কী সেটা?

ঘটনাস্থল রিয়ার আসন্ন ছবি ‘রাগিণী এম এম এস ২.২’-এর শুটিং ফ্লোর।

নিশান্তের কথায়,' লাভ মেকিং সিন শুটিংয়ের আগে রিয়া বলেছিল দোস্তানা ২-এ যে ভাবে জন আব্রাহাম প্যান্ট নামিয়েছিল আমারও তেমন করা উচিত। আমি তখন ওকে সিরিয়াসলি নিইনি। কিন্তু শটের সময় রিয়া হঠাত্ই আমার প্যান্ট টেনে নামিয়ে দেয়। আমি চমকে গিয়ে বলেছিলাম,আরে কী করছ! অন্তত যা করছ তার আগে বলবে তো!'

এর উত্তরে নাকি রিয়া জানিয়েছিলেন, নিশান্তের অসাধারণ ফিগার। আর মেয়েরা তাকে এ ভাবে দেখতে পছন্দ করবেন!

আগে থেকে না বলে হঠাত্ই শুটিংয়ে নিশান্তের প্যান্ট টেনে নামিয়ে দেওয়ায় রিয়া তার যৌন হেনস্থা করেছেন বলেই মনে করছে ইন্ডাস্ট্রির একটা বড় অংশ। তবে নিশান্ত এ নিয়ে এখনও পর্যন্ত কোনও অভিযোগ জানাননি।

সূত্র: হিন্দুস্থান টাইমস

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.