Sylhet Today 24 PRINT

এই প্রথম একসাথে তিন সুন্দরী

সিলেটটুডে ডেস্ক |  ১৯ সেপ্টেম্বর, ২০১৭

প্রথমবারের মতো একই বিজ্ঞাপনে দেখা যাবে তিন লাক্স তারকা জাকিয়া বারী মম, বিদ্যা সিনহা মিম ও মেহজাবিন চৌধুরীকে। লাক্সের বিজ্ঞাপনে আলাদা আলাদাভাবে কাজ করলেও একসঙ্গে কোনো বিজ্ঞাপনে দেখা যায়নি তাদের।

নতুন বিজ্ঞাপনটি পরিচালনা করছেন অমিতাভ রেজা চৌধুরী। নতুন এ বিজ্ঞাপন প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বলেন, ‘লাক্সের বিজ্ঞাপন-এর আগেও করেছি। তবে আমরা তিনজন এবারই প্রথম। শনিবার থেকে শুটিং শুরু হলেও গতকালই এ বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছি। ওমানে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলাম। সেখান থেকে ফিরেই বিজ্ঞাপনটির কাজ শুরু করেছি। সুন্দর একটি কাজ হচ্ছে। আশা করি সবার ভালো লাগবে।’

মম বলেন, ‘অমিতাভ রেজার সঙ্গে প্রথমবারের মতো কাজ করছি। আমারও খুবই ভালো লাগছে এ বিজ্ঞাপনে থাকতে পেরে।’

মেহজাবিন বলেন, ‘লাক্সের বিজ্ঞাপনে আগে কাজ করলেও এবারই প্রথম আমরা তিন জন একসঙ্গে কাজ করছি। অমিতাভ রেজা একজন গুণী নির্মাতা। আশা করছি বিজ্ঞাপনটি সবার ভালোলাগবে।’

তেজগাঁওয়ের কোক স্টুডিওতে শনিবার থেকে শুরু হওয়া বিজ্ঞাপনটির শুটিং আজ শেষ হচ্ছে। উল্লেখ্য, ২০০৬ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় বিজয়ী হন জাকিয়া বারী মম। পরের বছর একই মুকুট মাথায় পরেন বিদ্যা সিনহা মিম। আর ২০০৯ সালে বিজয়ী হন মেহজাবিন। যুগান্তর।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.