Sylhet Today 24 PRINT

বিজ্ঞাপন নিয়ে বিতর্কে সানি লিওন

সিলেটটুডে ডেস্ক |  ২১ সেপ্টেম্বর, ২০১৭

ফের বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। সাবেক এ পর্নো তারকা এবার কনডমের এক বিজ্ঞাপন নিয়ে ঝামেলায় পড়েছেন বেশ জোরেশোরেই। সংবাদ প্রতিদিন বলছে, বলিউডি পরিচালকদের পছন্দের হিট লিস্টে। রিয়্যালিটি শোয়ের বিচারক। আবার বিজ্ঞাপনের চাহিদাও তুঙ্গে। ক্যারিয়ারের মধ্যগগনেই বিরাজমান সানি লিওন। সাফল্যের এই রাস্তায় নয়া বিতর্কে জড়ালেন তারকা। কনডমের বিজ্ঞাপন নিয়ে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের রোষের মুখে পড়লেন তিনি। ‘ম্যানফোর্স’ কনডম সংস্থার সঙ্গে বহুদিন ধরেই যুক্ত সানি। ইতিমধ্যেই নেটদুনিয়ায় উষ্ণতা ছড়িয়েছে সংস্থার বিভিন্ন বিজ্ঞাপনগুলি। কিন্তু বাধ সেধেছে নবরাত্রি স্পেশ্যাল বিজ্ঞাপনের ব্যানারগুলি। যা গুজরাটের বিভিন্ন স্থানে টাঙানো হয়েছে। বিজ্ঞাপনের ছবিতে দেশি অবতারেই ধরা দিয়েছেন সানি। তবে তার ছবির পাশে গুজরাটি ভাষায় লেখা, ‘এই নবরাত্রিতে খেলুন, তবে ভালবেসে’। এতেই আপত্তি তোলা হয়েছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের পক্ষ থেকে। সংস্থার পক্ষ থেকে কেন্দ্রীয় ক্রেতা-সুরক্ষা মন্ত্রী রামবিলাস পাসওয়ানকে চিঠিও পাঠানো হয়েছে। যাতে অভিযোগ করা হয়েছে, এই ধরনের বিজ্ঞাপন ভারতীয় সংস্কৃতিকে শেষ করে দিচ্ছে। আর সানি লিওনের মতো তারকা টাকার জন্য এমন বিজ্ঞাপনে মুখ দেখিয়ে বিষয়টিকে আরও বিকৃত করে তুলছে। এমন প্রদর্শন অবিলম্বে বন্ধ করা হোক। অনেকের মতে, সানি যেভাবে নিজেকে প্রকাশ করেছেন তা অশ্লীলতারই নামান্তর। এতেই চটেছেন বহু মানুষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.