Sylhet Today 24 PRINT

নওশীনের বান্ধবী জেনি

বিনোদন ডেস্ক |  ২৭ মে, ২০১৫

টুকু মজনিউল রচিত ও মাসুদ মহিউদ্দিন পরিচালিত এটিএন বাংলার চলতি ধারাবাহিক 'নির্বিকার মানুষ' নাটকে অভিনয় শুরু করেছেন জেনি। গল্পের প্রয়োজনে আল্পনা নামের নতুন এই চরিত্র তৈরি করা হয়েছে নাটকে। ধারাবাহিকের 'সুমী' চরিত্রে অভিনয় করছেন নওশীন। তাঁর বান্ধবীর চরিত্রেই অভিনয় করছেন জেনি।

পরিচালক বলেন, 'গল্পের প্রয়োজনেই আল্পনা চরিত্রটির সৃষ্টি। কিন্তু এমন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাকে নিয়ে কাজ করব তা নিয়ে একটু চিন্তিত ছিলাম। পরে নওশীনের সহযোগিতায় জেনির সঙ্গে কথা চূড়ান্ত হয়।'

জেনি বলেন, 'এর আগেও মাসুদ মহিউদ্দীনের নির্দেশনায় কাজ করেছি। বিনয়ী ও গুণী একজন নির্মাতা। তাঁর সঙ্গে আবার কাজ করতে পারছি বলে ভালো লাগছে। নওশীন আমার খুব ভালো বন্ধু। তাঁর সঙ্গে একই ধারাবাহিকে তাঁর বন্ধু চরিত্রে অভিনয় করছি বলে আরো ভালো লাগছে।'

নওশীন ও জেনির বিপরীতে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন। নাটকের দুজনেই ভালোবাসে মিলনকে। 'নির্বিকার মানুষ' প্রচারিত হচ্ছে প্রতি বুধবার রাত ১০টা ৫৫ মিনিটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.