Sylhet Today 24 PRINT

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’: বাদ পড়ছেন এভ্রিল, আসছেন নতুন বিজয়ী!

বিনোদন ডেস্ক |  ০২ অক্টোবর, ২০১৭

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী জান্নাতুল নাঈম এভ্রিলকে সড়েই যেতে হচ্ছে । এভ্রিলের বিজয়ের পর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা সবখানে আলোচনায় আসে। বিজয়ী প্রতিযোগী বিচারকদের রায় নয় বরং আয়োজকদের পছন্দে নির্বাচিত হয়েছিলেন বলে সমালোচনার সূত্রপাত হয়।
 
আর এই বিতর্ক নিয়ে আয়োজক, বিচারক, উপস্থাপিকার মধ্যেও মতপার্থক্যের সৃষ্টি হয়েছে। এদিকে সোমবার থেকেই দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে জান্নাতুল নাঈম এভ্রিলের বিয়ের খবর প্রকাশিত হয়। এই খবরের পর প্রতিযোগিতা নিয়ে আরো বেশি প্রশ্ন উঠে। তাই পুরো বিষয়টি নিয়ে সৃষ্ট বিতর্কের অবসান করতে চাচ্ছে আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ।
 
অন্তর শোবিজের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় অন্তর শোবিজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে প্রেস কনফারেন্সের মাধ্যমে নতুন বিজয়ীর নাম ঘোষণা করবেন বলে জানা গেছে। এবং বিজয়ী এভ্রিলকে যে মুকুট দেয়া হয়েছে সেটা তার কাছেই থাকবে নতুন বিজয়ী আরেকটি মুকুট দেয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.