Sylhet Today 24 PRINT

মিয়ানমারে যা হচ্ছে হৃদয়বিদারক : আমির খান

বিনোদন ডেস্ক  |  ০৬ অক্টোবর, ২০১৭

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। সম্প্রতি সিক্রেট সুপারস্টার সিনেমার প্রচারণার জন্য এবং বিশেষ আমন্ত্রণে তুরস্ক গেছেন এ অভিনেতা। সেখানে একটি সংবাদ সম্মেলনে সিনেমাসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।

এ সময় মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন নিয়ে প্রশ্ন করা হলে আমির খান বলেন, ‘আমি মনে করি মিয়ানমারে যা হচ্ছে তা সত্যিই হৃদয়বিদারক। বিশ্বের যে কোনো স্থানে যখন মানুষ কষ্ট পায়, যে কোনো স্থানে যখন মানুষ এ ধরনের দুঃখজনক পরিস্থিতির মধ্যে সময় অতিবাহিত করে এটি সত্যিই অনেক হৃদয়বিদারক এবং বিশ্বে এমন ঘটনা ঘটছে।’

তিনি আরো বলেন, ‘একজন মানুষ হিসেবে আমি শুধু আশা ও প্রার্থনা করি, যে কোনো উপায়ে এ সমস্যার দ্রুত সমাধান হোক।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.