Sylhet Today 24 PRINT

শিরোনামহীন ছাড়লেন তানযীর তুহীন

সিলেটটুডে ডেস্ক |  ০৬ অক্টোবর, ২০১৭

ব্যক্তিগত কারণ দেখিয়ে ব্যান্ডদল শিরোনামহীন থেকে সরে দাঁড়ালেন লিড ভোকালিস্ট তানযীর তুহীন। শুক্রবার সন্ধ্যায় তার ভেরিফায়েড ফেইসবুক পেজে এ ঘোষণা দেন তুহীন।

শিরোনামহীন ছাড়লেও তিনি গান ছাড়ছেন না বলেও জানিয়েছেন তুহীন।

১৯৯৬ সালে প্রতিষ্ঠিত ব্যান্ডদলটি শ্রোতামহলে বেশ গ্রহণযোগ্যতা তৈরি করেছে। বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছে শ্রোতাদের। ২০০০ সালে প্রতিষ্ঠাতা সদস্য জিয়ার হাত ধরে শিরোনামহীনে যোগ দেন তুহীন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.