Sylhet Today 24 PRINT

‘খান আতা রাজাকার’, নাসিরউদ্দিন ইউসুফের মন্তব্যে আগুনের খোলা চিঠি

বিনোদন ডেস্ক |  ১৬ অক্টোবর, ২০১৭

খ্যাতিমান অভিনেতা, পরিচালক, ও সংগীতজ্ঞ আতাউর রহমান রাজাকার  ছিলেন বলে সম্প্রতি মন্তব্য করেছেন নাট্যজন ও মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু।

ইতোমধ্যে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে। বিষয়টি নিয়ে খান আতাউর রহমানের ছেলে কণ্ঠশিল্পী আগুন জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেন। আগুনের লেখা এতে আগুন লিখেন-

‘বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং আমার অত্যন্ত শ্রাদ্ধাভাজন নাসিরউদ্দিন সাহেব আমার বাবা খান আতাউর রহমান সম্বন্ধে  কী যেন বলেছেন নিউ ইয়র্কের কোনো একটি অনুষ্ঠানে। আমি মনে প্রাণে চাইব যে, সেই ভিডিও ক্লিপটি যেন ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীদের কাছে পৌঁছে যায় যত তাড়াতাড়ি সম্ভব।

যেহেতু আমার বাবা জনগণের কাছের মানুষ, তাই তাদের প্রতিক্রিয়া জানার পর, প্রয়োজনে আমি প্রেস কনফারেন্স করব। অবশ্যই সাথে থাকবে ভার্চুয়াল মিডিয়া। আমার কাছে সব উত্তর আছে। বাচ্চু সাহেবের প্রতি রইল আমার প্রাণঢালা অভিনন্দন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.