Sylhet Today 24 PRINT

নায়িকা চূড়ান্ত, অথচ ‘জানেন না’ শাকিব

বিনোদন ডেস্ক |  ২১ অক্টোবর, ২০১৭

বাংলা চলচ্চিত্রের এই সময়ের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান। বর্তমানে চলছে তাঁর নতুন ছবি ‘চালবাজ’ এর শুটিং। শুরুর অপেক্ষায় আরও দুটি ছবির কাজ। একটি হচ্ছে ‘মামলা হামলা ঝামেলা’ এবং অন্যটি ‘কেউ কথা রাখেনি’। ছবি দুটির জন্য চূড়ান্ত হয়ে গেছে নায়িকা। চুক্তিও শেষ। অথচ ছবিতে তাঁর বিপরীতে নায়িকা কে হচ্ছেনে এ ব্যাপারে কিছুই জানেন নায়ক শাকিব খান।

বৃহস্পতিবার হায়দ্রাবাদ থেকে হোয়াটস অ্যাপের মাধ্যমে এমন অভিযোগমূলক বার্তাই দিয়েছেন বাংলাদেশের কিং খান। হায়দ্রাবাদে ‘চালবাজ’ ছবির শুটিং করছেন তিনি। শাকিব বলেন, ‘ফেসবুক ও অনলাইনে অনেক খবরই দেখেছি। কিন্তু আমি নিজেও জানি না কে আমার বিপরীতে নায়িকা হচ্ছেন! এই খবরগুলো আমাকে দারুণভাবে বিব্রত করছে। বিষয়টি একেবারেই হাস্যকর!’

প্রথমে শোনা গিয়েছিল নতুন ছবি ‘কেউ কথা রাখেনি’তে শাকিবের নায়িকা থাকবেন উঠতি নায়িকা রাহা তানহা। অন্যদিকে ‘মামলা হামলা ঝামেলা’য় দেখা যাবে আরেক উঠতি নায়িকা তানহা মৌমাছিকে।  এমন তথ্য দিয়েই গণমাধ্যমে খবর প্রকাশ হয় কদিন আগে।

তবে ছবি দুটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান জানান, দুই ছবিতেই রাহা এবং তানহা মৌমাছি শাকিবের বিপরীতে অভিনয় করবেন। তবে প্রধান নায়িকা হিসেবে থাকবেন বিদ্যা সিনহা মিম। তাদের আনুষ্ঠানিকভাবে চুক্তিও করানো হয়েছে।’

সেলিম খান আরও জানান, ‘শাকিব তো জানে কাকে নিচ্ছি তার বিপরীতে। আমার মনে হয় একটি গ্রুপ তাকে কানপড়া দিচ্ছে। সেজন্য এসব কথা বলছে। ফালতু বিষয় এটি। সে নায়িকাদের সঙ্গে কথাও বলেছে। হঠাৎ করে এ ধরনের মন্তব্যের কোনো যুক্তি দেখছি না।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.