Sylhet Today 24 PRINT

শিল্পী সমিতিতে ৩ লাখ টাকা দিলেন আইজিপি

বিনোদন ডেস্ক |  ২৪ অক্টোবর, ২০১৭

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক চলচ্চিত্র শিল্পী সমিতির অবকাঠামোগত উন্নয়নে ৩ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছেন। আইজিপির আমন্ত্রণে শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যরা রোববার পুলিশ হেডকোয়ার্টার্সে গেলে পুলিশ প্রধান তাদের হাতে এ অনুদান তুলে দেন।

সোমবার (২৩ অক্টোবর) শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এ তথ্য নিশ্চিত করেন। অন্তরজ্বালা ছবির এ নায়ক বলেন, ‘আইজিপি সাহেবের সঙ্গে চলচ্চিত্রের বিভিন্ন বিষয় নিয়ে তার সঙ্গে কথা হয়। তিনি শিল্পীদের বিভিন্ন সহযোগিতায় পাশে থাকবেন বলে জানান। এছাড়া বিদেশি শিল্পীদের ব্যাপারে তিনি (আইজিপি) বলেন, ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতে হবে। এ কাজে পুলিশ সহযোগিতা করবে বলেও পুলিশ প্রধান আশ্বস্ত করেন।’

জায়েদ খান ছাড়াও সমিতির সভাপতি মিশা সওদাগর, সহ-সভাপতি রিয়াজ, কার্যনিবাহী সদস্য অঞ্জনা সুলতানা, কার্যনিবাহী সদস্য পপি ও পূর্ণিমা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.