Sylhet Today 24 PRINT

কলকাতায় ‘ডুব’ এর প্রিমিয়ার অনুষ্ঠিত

সিলেটটুডে বিনোদন ডেস্ক |  ২৭ অক্টোবর, ২০১৭

ইরফান খানের ঝলমলে প্রাণবন্ত উপস্থিতিতে কলকাতার কোয়েস্ট মল সিনেপ্লেক্স এর আইনক্সে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া, ভারতের এসকে মুভিজ ও অভিনেতা ইরফান খান প্রযোজিত চলচ্চিত্র ‘ডুব’ এর প্রিমিয়ার।

নিজের ফেসবুকে প্রিমিয়ার এর একাধিক ছবি পোস্ট করে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘ইয়েস! দ্য প্রেস ইজ ডান। অ্যান্ড উই আর হেডিং টু দ্য প্রিমিয়ার নাউ।’

প্রিমিয়ারে ভারতীয় প্রযোজক এস কে মুভিজের হিমাংশু ধানুকা উপস্থিত ছিলেন। তবে বাংলাদেশের প্রযোজক আব্দুল আজিজ প্রিমিয়ারে যাননি।

২৭ অক্টোবর দেশের ৪০টি সিনেমা হলসহ ভারতের ৩৪ টি ও অস্ট্রেলিয়ার ৮টি সিনেমা হলে একসঙ্গে মুক্তি পাচ্ছে ‘আহারে জীবন’ গানের চলচ্চিত্র ‘ডুব’। মুক্তির আগেই নানা কারণে আলোচিত সমালোচিত ছবিটি সেন্সর বোর্ডের কিছু কর্তন নির্দেশ সাপেক্ষে সেন্সর পায়।

একজন লেখকের জীবন ও সম্পর্ককে ঘিরে নির্মিত চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ‘ব্রিকলেন’ অভিনেতা ইরফান খান। তাকে ঘিরে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, নুসরাত ইমরোজ তিশা ও পার্ণো মিত্র।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.