Sylhet Today 24 PRINT

নায়লা নাঈমের নতুন ভিডিও ‘সোনা বন্ধে’

বিনোদন ডেস্ক  |  ০৩ নভেম্বর, ২০১৭

নতুন একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে নায়লা নাঈমকে। গানটির শিরোনামের হলো ‘সোনা বন্ধে’। শিগগিরই গানটি প্রকাশ হবে জানিয়েছেন এ মডেল।

ভিডিওটি সম্পর্কে ফেসবুক পেজে কিছু তথ্য দিয়েছেন নায়লা নাঈম।

ওই স্ট্যাটাস থেকে জানা গেছে, ‘সোনা বন্ধে’ গেয়েছেন লুবনা লিমি। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা, চিত্রগ্রাহক বিকাশ সাহা, কোরিওগ্রাফার আরিফ আলী ও রোহান মাহমুদ, ফটোগ্রাফার চিশতী আল মারুফ, মেক ওভার করেছেন মানিক মেক ওভারের যতন রায়।

গানটি চিত্রায়িত হয়েছে পানাম সিটিতে। এর কস্টিউম ডিজাইনিংয়ের সঙ্গেও জড়িত রয়েছেন নায়লা নাঈম।

নায়লা নাঈম বলেন, “এই গানের মডেল হয়ে বেশ ভালো লাগা কাজ করছে। ‘সোনা বন্ধে’ গানের কস্টিউম ডিজাইনও করেছি। আমার ম্যাক্সিমাম কাজের কস্টিউম আমার নিজেরই করা।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.