Sylhet Today 24 PRINT

আবারও বিজ্ঞাপনে মৌসুমী

বিনোদন ডেস্ক |  ২১ নভেম্বর, ২০১৭

ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীকে আবারও দেখা যাবে টিভি বিজ্ঞাপনচিত্রে।

সম্প্রতি একটি প্রতিষ্ঠানের চালের শুভেচ্ছাদূত হয়েছেন তিনি। আর এ কারণে এরফান নামের সে চাল পরিবেশক কোম্পানির একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন মৌসুমী।

২০ নভেম্বর দুপুরে রাজধানীর কোক স্টুডিওতে এর চিত্রায়ণ হয়েছে। এটি পরিচালনা করেছেন মেহেদি হাসিব। নির্মিত হয়েছে ডট থ্রি প্রোডাকশন হাউস থেকে।

মৌসুমী বললেন, 'এখন তো সিনেমা আর সংসার নিয়েই ব্যস্ত থাকছি। এর বাইরে মাঝে মাঝে স্ক্রিপ্ট পছন্দ হলে বিজ্ঞাপনেরও শুটিং করছি। নতুন এ বিজ্ঞাপনটির গল্প ভালো লেগেছে। মনে হয়েছে আমার সঙ্গে যায়। তাই আবার বিজ্ঞাপনে কাজ করলাম।’

নির্মাতা মেহেদি জানান, বিজ্ঞাপনটি শিগগিরই দেশের টেলিভিশনে প্রচার শুরু হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.