Sylhet Today 24 PRINT

‘সিলেটি’ অর্জুনকে বিয়ে করলেন পাওলি দাম

বিনোদন ডেস্ক |  ০৫ ডিসেম্বর, ২০১৭

অভিনেত্রী পাওলি দাম বিয়ে করেছেন। বর গুয়াহাটির অর্জুন দেব, দীর্ঘদিনের প্রেমিক। অর্জুনের পূর্বপুরুষের বাড়ি সিলেটে বলে আগে জানিয়েছিলেন পাওলি।

সোমবার সন্ধ্যার পর কলকাতার তাজ বেঙ্গল হোটেলে দু'জনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

তাজ হোটেলে বিয়ের সাজে পাওলিকে সাজিয়ে তুলেছেন অনিরুদ্ধ চাকলাদার। এরআগে লেক গার্ডেনের বাসায় পাওলির মেহেদি অনুষ্ঠানে গানের সুরে নিজেও নাচেন।

এরআগে পাওলি জানিয়েছিলেন, অর্জুনের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয় ইতালিতে। এরপর ধীরে ধীরে বন্ধুত্ব, তার প্রেম। সর্বোপরি ভালোবাসার মানুষকে বিয়ে করছেন তিনি।

মনের মানুষ' ছবিতে অভিনয়ের মধ্যদিয়ে বাংলাদেশি দর্শকদের নজর কাড়েন কলকাতার অভিনেত্রী পাওলি দাম। তারপর বেশি কিছু ছবিতে অভিনয় করেন তিনি।  হাসিবুর রেজা কল্লোল পরিচালিত বাংলাদেশের 'সত্তা' ছবিতে অভিনয় করেছেন পাওলি। তার নায়ক ছিলেন শাকিব খান। গত ৭ এপ্রিল ছবিটি সারাদেশে মুক্তি পায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.