Sylhet Today 24 PRINT

দেনমোহর ৭ লাখ না, ১ কোটি ৭ লাখ: অপু

বিনোদন ডেস্ক |  ০৫ ডিসেম্বর, ২০১৭

শাকিব খান ডিভোর্স লেটার পাঠিয়েছেন এমন খবর ছড়ানোর পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না অপু বিশ্বাসের। তার বাসার সামনে সাংবাদিকদের দীর্ঘ সময় অপেক্ষা। তাতেও মেলেনি খোঁজ।

তবে একদিন পর মঙ্গলবার (০৫ ডিসেম্বর) অপু সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। ডিভোর্স প্রসঙ্গে তিনি বলেন, আমি এখনও কোনো কাগজ হাতে পাইনি। ডিভোর্সের কাগজ পেলে সংবাদ সম্মেলন করে সিদ্ধান্তের কথা সবাইকে জানাবো।

এদিকে শাকিবের আইনজীবী সিরাজুল ইসলাম জানান, ডিভোর্সের পর দেনমোহরের সাত লাখ টাকা অপুকে দিয়ে দেবেন শাকিব। সঙ্গে ছেলে আব্রাম খান জয়ের ভরণপোষণের সব দায়িত্ব নেবেন।

এ প্রসঙ্গে অপু বললেন, দেনমোহরের টাকা ৭ লাখ না, ১ কোটি ৭ লাখ। যদি ডিভোর্স হয়েই যায় তাহলে আমাকে দেনমোহরের পুরো টাকাই শাকিবকে দিতে হবে।

২০০৮ সালের ১৮ এপ্রিল ভালোবেসে বিয়ে করেন তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.