Sylhet Today 24 PRINT

মধুচন্দ্রিমায় বিরাট-আনুশকা

বিনোদন ডেস্ক  |  ১৬ ডিসেম্বর, ২০১৭

 মুম্বাই ফিরেছেন নব-দম্পতি বিরাট কোহলি ও আনুশকা শর্মা। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) নিজ দেশে ফিরেছেন তারা। সম্প্রতি এমনটাই প্রকাশ করা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

 তবে, মজার ব্যাপার হলো- মুম্বাই নয়, মধুচন্দ্রিমায় গিয়েছেন এই জুটি। তবে কোন দেশে তা এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে- কোন ইউরোপ দেশে গিয়েছেন তারা।

বিষয়টি নিশ্চিত করে শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি স্থিরচিত্র শেয়ার করেছেন আনুশকা শর্মা। যেখানে দেখা যাচ্ছে- বরফের মাঝে দাঁড়িয়ে স্বামী বিরাটের সঙ্গে সেলফি তোলার পোজ দিয়েছেন তিনি। এর ক্যাপশনে ‘ব্যান্ড বাজা বারাত’খ্যাত এই অভিনেত্রী লিখেছেন, ‘স্বর্গে।’

গত ১১ ডিসেম্বর ইতালির তাসকেনি রিসোর্টে চুপিসারে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন বিরাট-আনুশকা।

আগামী ২১ ডিসেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে এই নবদম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। যেখানে উপস্থিত থাকবেন শুধু বলিউড ইন্ডাস্ট্রি ও ক্রিকেট তারকারা।

এছাড়া আগামী ২৬ ডিসেম্বর দিল্লিতে আয়োজন করা হবে আরও একটি বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। যেখানে থাকবেন দুই পরিবারের সকল সদস্যরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.