Sylhet Today 24 PRINT

এবার চলচ্চিত্র পরিচালনায় স্বাগতা

বিনোদন ডেস্ক |  ০৫ জুন, ২০১৫

স্বাগতা অভিনেত্রী ও গায়িকা হিসেবেই সমধিক পরিচিত। তবে এবার এই দুটি বিশেষণের সঙ্গে যুক্ত হচ্ছে আরও একটি বিশেষণ পরিচালক। হ্যা, পুরো ব্যাপারটিই সত্য। কারণ জিনাত শানু স্বাগতা এবার নির্মাণ করেছেন ‘দূরত্ব’ নামের একটি ফিল্ম।

তবে এটা কিন্তু কোন সিনেমা হলে মুক্তি পাবে না। থিসিস ফিল্ম হিসেবে এটা জমা পড়বে তার বিশ্ববিদ্যালয়ের স্যারদের কাছে। চিত্রনাট্য লিখেছেন তিনি নিজেই। স্টামফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের শিক্ষার্থী হিসেবে সিলেবাসের অংশ হিসেবেই এই থিসিস ফিল্মটি নির্মাণ করতে হয়েছে স্বাগতাকে। স্বাগতার তত্বাবধায়ক হিসেবে রয়েছেন আরেক চরচ্চিত্র নির্মাতা ও বোদ্ধা জাহিদুর রহিম অঞ্জন।

উল্লেখ্য স্বাগতা এর আগে একই বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সম্পন্ন করেছেন। স্বাগতার চলচ্চিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, দিলারা জামান, শ্যামল মাওলা, তামান্না তাসমিমসহ অনেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.