Sylhet Today 24 PRINT

বাহরাইন মাতাবেন কণ্ঠশিল্পী আনিকা

বিনোদন ডেস্ক |  ১৯ ডিসেম্বর, ২০১৭

মধ্যপ্রাচ্যের দ্বীপরাষ্ট্র বাহরাইন মাতাবেন জনপ্রিয় কোমল পানীয় ‘পাওয়া ভয়েজ’ খ্যাত কণ্ঠশিল্পী তাসনিম আনিকা। আগামী ২৮ ডিসেম্বর সন্ধ্যায় দেশটির মানামা শহরের ডেলমন ইন্টারন্যাশনাল হোটেলে বসতে যাচ্ছে বাংলাদেশি তারকাদের মিলনমেলা। জমকালো পরিসরে আয়োজিত ওই কনসার্টে গাইবেন এই গায়িকা।

যার জন্য আনিকার উচ্ছ্বাসের কমতি নেই। তিনি বললেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য গাইতে যাচ্ছি। আশা করছি কনসার্টটি জমে উঠবে। গত ফেব্রুয়ারিতে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে একটি কনসার্টে অংশ নিয়েছিলাম। প্রথমবারের অভিজ্ঞতা ছিল বেশ মধুর। এবারও চমৎকার একটি পরিবেশনা উপহার দেয়ার চেষ্টা করবো।

বাহরাইনে ওই কনসার্টটির নাম দেয়া হয়েছে ‘বাংলাদেশ নাইট ইন বাহরাইন’। আয়োজন করেছে এটিএন ইভেন্টস। জানা গেছে, এই কনসার্টে আনিকা ছাড়াও গাইবেন প্রতীক হাসান, এফএ সুমন, ঐশী। বিভিন্ন সিনেমার গানে পারফর্ম করবেন চিত্রনায়িকা পূর্ণিমা। আরও থাকবে নানা চমক।

আনিকা বর্তমানে ব্যস্ত স্টেজ শো নিয়ে। পাশাপাশি সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন। হৃদয় খানের সঙ্গে দ্বৈত কণ্ঠে নোলক ছবিতে গেয়েছেন। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কনসার্ট করছেন। সম্প্রতি আনিকা গাইলেন সেন্ট ক্লাসিক স্কুলের রি-ইউনিয়নে।

এছাড়া ২৩ ডিসেম্বর হৃদয় খানের সঙ্গে গাইবেন জয়পুরহাটে, ২৯ ডিসেম্বর গাইবেন কক্সবাজার, থার্টি ফাস্ট নাইট সেলিব্রেশনে ৩১ ডিসেম্বর গাইবেন চট্টগ্রাম রেডিসন ব্ল হোটেলে। সেখানে আনিকার সঙ্গে থাকবেন ফেরদৌস ওয়াহিদ ও হাবিব ওয়াহিদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.