Sylhet Today 24 PRINT

২৯ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘মোদী কাকা কা গাঁও’ ছবিটি

সিলেটটুডে বিনোদন ডেস্ক |  ২৮ ডিসেম্বর, ২০১৭

অবাক হলেও সত্যি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে নির্মিত হলো ‘মোদী কাকা কা গাঁও’ নামের একটি সিনেমা। দর্শকরা সশরীরে তাকে দেখতে না পেলেও তার কাজকর্মই দেখবেন ছবিটিতে। মোদীর জীবনের উত্থান থেকে অনুপ্রাণিত হয়েই ছবিটি নির্মাণ করা হয়েছে বলিউডে । ছবিটির নাম ‘মোদী কাকা কা গাঁও’।

কলকাতার আনন্দবাজার পত্রিকা সূত্রে জানা যায়, দীর্ঘ ১১ মাসের প্রতীক্ষার পর শুক্রবার (২৯ ডিসেম্বর) মুক্তি পেতে চলেছে ছবিটি। সার্জিকাল স্ট্রাইক থেকে নোট বাতিল— প্রায় সব ঘটনাই উঠে এসেছে এই চিত্রনাট্যে। মূলত প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজকর্মকে ভিত্তি করেই তৈরি হয়েছে এই ছবিটি।

তবে ছবির নির্মাতা বলছেন, স্বল্প বাজেটের এই ছবিটি মোটেই প্রধানমন্ত্রীর বায়োপিক নয়। ছবিটির মুখ্য চরিত্রের নাম নরেন্দ্র মোদী নয়, নগেন্দ্র মোদী। সেই চরিত্রে অভিনয় করেছেন বিকাশ মহন্তে।

ইতিমধ্যে ছবিটির ট্রেলার দেখা যাচ্ছে। আগামী ২৯ ডিসেম্বর, শুক্রবার মুক্তি পাবে ‘মোদী কাকা কা গাঁও’ ছবিটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.