Sylhet Today 24 PRINT

বাঁচতে দিন আমাকে, প্রভার আকুতি

বিনোদন ডেস্ক |  ৩০ ডিসেম্বর, ২০১৭

ছোটপর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয়গুণের কারণে সময়ের অন্যতম আলোচিত অভিনেত্রীও তিনি। সমালোচনায়ও পড়তে হয়েছে মাঝেমাঝে।

ব্যক্তিগত একটি দুর্ঘটনার কারণে মাঝখানে বেশ সমালোচনায় পড়েছিলেন। তবে সেই দুর্দিন কাটিয়ে আবার দারুণভাবে ফিরেছেন প্রভা। মুগ্ধ করে চলছলে ছোট পর্দার দর্শকদের।

তবে সম্প্রতি বেশ কিছু গুজব ছড়িয়েছে প্রভাকে নিয়ে। অস্থির-বিশৃঙ্খল লাইফস্টাইলে অভ্যস্থ হয়ে পড়ছেন প্রভা। যোগাযোগ বিচ্ছিন্ন থাকছেন বেশিরভাগ সময়। কেউ কেউ অভিযোগ করছিলেন, প্রভা আজকাল মাদকও গ্রহণ করছেন।

তবে এইসব গুজব-সমালোচনার বিপরীতে মুখ খুলেছেন প্রভা।  শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে নিজের ফেসবুকে এই অভিনেত্রী লিখেন,-

 ‌‘আমি ...সাদিয়া জাহান প্রভা। জীবনে কোনোদিন মাদক সেবন করি নাই। টাকা বা কাজের বিনিময়ে কারো সাথে রাত কাটাই নাই। সজ্ঞানে কোনোদিন কারো ক্ষতি করি নাই। একটা সশিক্ষিত পরিবারের সন্তান আমি। জীবনে অনেক বড় বড় পরীক্ষা দিয়েছি কিন্ত হার মানিনি। কারণ আমি নির্দোষ তাই।’

সমালোচকদের কাছে আকুতি জানিয়ে প্রভা আরও লেখেন, ‘আমাকে নিয়ে ভ্রান্ত ধারনাগুলো বন্ধ করুন। খুবই সাধারন জীবন আমার। আজকে অনেক অসহায় হয়ে আমার নিজের জীবনের স্টেটমেন্ট দিলাম। বাঁচতে দিন আমাকে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.