Sylhet Today 24 PRINT

ক্যানসারে আক্রান্ত সংগীত পরিচালক ফুয়াদ

নিউজ ডেস্ক |  ১৫ জানুয়ারী, ২০১৮

ক্যানসারে আক্রান্ত হয়েছেন সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

রোববার সামাজিক মাধ্যমে ফেসবুকে দেয়া এক ভিডিও বার্তায় নিজের ক্যানসারে আক্রান্তের কথা জানান ফুয়াদ।

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘গত সপ্তাহে আমি চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা করেছি। আমার শরীরে প্যাপিলারি কারসিনোমা ধরা পড়েছে। এটা থাইরয়েড ক্যানসার। তবে কোন পর্যায়ে আছে, তা এই মুহূর্তে বলতে পারছি না। থাইরয়েড ক্যানসার হচ্ছে সব ক্যানসারের মধ্যে সহজে নিরা য়মযোগ্য। এই অসুখ নিয়ে অনেকে অনেক দিন বেঁচে থাকেন। সবাই আমার জন্য দোয়া করবেন।’

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পরিবার নিয়ে বসবাস করছেন ফুয়াদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.