Sylhet Today 24 PRINT

ফের বিয়ের পিঁড়িতে জেনি

বিনোদন ডেস্ক |  ০৯ জুন, ২০১৫

দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন মডেল ও অভিনেত্রী জেনি। নির্মাতা অমিতাভ রেজার সঙ্গে সম্পর্কের ভাঙ্গনের পর নতুন প্রেমের সম্পর্কের আনু্ষ্ঠানিক রূপ দিতে যাচ্ছেন এ অভিনেত্রী। সম্প্রতি ফেসবুকে জেনির ভাবি স্বামী তানভীর খান তাদের আংটি বদলের ছবি প্রকাশ করেন।

জানা যায়, জেনির নতুন স্বামী একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান প্রধান। মিডিয়াতে কাজ করতে গিয়েই জেনির সঙ্গে পরিচয় তার। দীর্ঘদিন প্রেম করার পর এবার বিয়ে করতে যাচ্ছেন তারা।

জানা যায়, আসছে ডিসেম্বরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.