Sylhet Today 24 PRINT

গোবিন্দের মেয়ের 'সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড'

বিনোদন ডেস্ক  |  ০৯ জুন, ২০১৫

বাবার কমেডি ও ডান্স-স্টাইলের নেশায় এখনও বুঁদ সিনেপ্রেমীরা। তবে এবার বাবার দুনিয়ায় পা রাখতে চলেছেন বলিউড অভিনেতা গোবিন্দর মেয়ে টিনা।
 
যদিও টিনা তার আসল নাম নয়। রুপোলি পর্দার জন্য নিজের নাম বদলেছেন তিনি। তার আসল নাম নর্মদা আহুজা।
 
পরিচালক স্মিপ কাং-এর হাত ধরে বলিউডে পা রাখতে চলেছেন টিনা।
 
কমেডি ঘরনার এই ছবিটির নাম ঠিক করা হয়েছে 'সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড'। বিয়ে থেকে বিচ্ছেদ- পুরো ব্যাপারটাই কমেডির আঙ্গিকে দেখানো হবে এই ছবিতে।
 
টিনার সঙ্গে এই ছবিতেই প্রথমবার বলিউডে পা রাখছেন পঞ্জাবি ফিল্মের খুব পরিচিত মুখ গিপ্পি গ্রেবাল। গিপ্পি 'দেশি রকস্টার' নামেও বেশ পরিচিত।
 
টিনা কি পারবে বাবার পরম্পরা বজায় রাখতে? এমন জবাবে টিনার সাবলীল উত্তর, 'বাবার সঙ্গে আমার তুলনা করা হবে তা জানি, কিন্তু আমি কখনই তাকে নকল করব না। আমি আমার কাজ করব এবং আশা করি দর্শকরা আমাকে পছন্দ করবেন।'
 
এই ছবিতে আরও রয়েছেন, ধর্মেন্দ্র, রতি অগ্নিহোত্রী, রবি কিষণ, গীতা বসরা, সঞ্জয় মিশ্রর মতো অভিনেতারাও।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.