Sylhet Today 24 PRINT

ইরেশ যাকেরের বিয়ের গুঞ্জন

বিনোদন ডেস্ক |  ২৮ জানুয়ারী, ২০১৮

শোবিজে শুরু হয়েছে নতুন আলোচনা, বিয়ে করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা ইরেশ যাকের। তার কনের নাম মিম রশিদ। তিনি অভিনেত্রী মিথিলার বোন। দীর্ঘদিন ধরেই তারা প্রেম করছেন বলে শোনা যাচ্ছিলো। এবার এলো বিয়ের খবের। জানা গেছে, দুজনের আংটি বদল হয়ে গেছে।

গেল শুক্রবার (২৬ জানুয়ারি) আঙুলে আংটি দেয়া ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে প্রকাশ করেছেন দু’জনই। ছবির ক্যাপশনে ইরেশ লিখেছিলেন, ‘অ্যান্ড সি সেইড ইয়েস... #হ্যাপিনেস’। তবে ছবিটি কয়েক ঘণ্টা পর মুছেও ফেলেন।

তবে কী বিয়ের বিষয়টি গুজব বা এই ছবিটি অন্য কিছুর ইঙ্গিত? এই বিষয়ে জানতে চাইলে ইরেশ যাকের বলেন, ‘আমি এই বিষয়ে কিছুই বলতে চাইছি না। আমাকে যদি জিজ্ঞেস করেন তবে বলবো ‘নো কমেন্টস’।’

তবে বিয়ের খবরটি তো গনমাধ্যমেও এসেছে। ব্যাপারটি এখন আর লুকানো নেই। সে বিষয়ে ইরেশের বক্তব্য, ‘আমি কাউকে বলিনি বিয়ের কথা। পুরোটাই অনুমান বা সন্দেহ। আমি চাই না, চূড়ান্ত কিছুর আগে সেটা খবরে খবরে সয়লাব হয়ে যাক।’

প্রসঙ্গত, ইরেশ যাকেরের এটি প্রথম বিয়ে হবে। তবে মিম রশিদ ২০১৪ সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হন নির্মাতা অমিতাভ রেজার সঙ্গে। তাদের দাম্পত্যে বিচ্ছেদ হয় ২০১৬ সালে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.