Sylhet Today 24 PRINT

বিয়ে করলেন অদিতি মুন্সী

বিনোদন ডেস্ক |  ২৮ জানুয়ারী, ২০১৮

গান নিয়ে ভারতের জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’র অন্যতম প্রতিযোগী অদিতি মুন্সী বিয়ে করেছেন। বর পশ্চিমবঙ্গের বিধাননগর মিউনিসিপ্যাল করপোরেশনের সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। তিনি বাগুইআটির জ্যাংরা এলাকার বাসিন্দা। অদিতিও থাকেন বাগুইআটিতে।

২৪ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁরা। রেজিস্ট্রি করেছেন ২৬ জানুয়ারি। এ সময় উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা। আজ রোববার ইকো পার্কে তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

২০১৫ সালের ‘সা রে গা মা পা’ অনুষ্ঠানে কীর্তন গান গেয়ে শুরু থেকেই সবার নজরে আসেন অদিতি। ছিলেন ফাইনাল রাউন্ড পর্যন্ত। অদিতির গান শুনে মুগ্ধ হয়েছেন লাখো দর্শক। পেয়েছেন খ্যাতি। এই রিয়্যালিটি শো শেষ হওয়ার পর গান নিয়ে ব্যস্ত হয়ে পড়েন অদিতি।

বিয়ের আসরে বর দেবরাজ চক্রবর্তীর সঙ্গে অদিতি মুন্সীবিয়ের আসরে বর দেবরাজ চক্রবর্তীর সঙ্গে অদিতি মুন্সীদেবরাজ সংবাদমাধ্যমকে বলেন, ‘অদিতির সঙ্গে আগে থেকে আলাপ ছিল না। বাড়ি থেকে দেখাশোনা করেই বিয়ে। তবে দু-একটা অনুষ্ঠানে তাঁর সঙ্গে দেখা হয়েছিল। কিন্তু আমাদের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয়নি। আট মাস আগে আমাদের বিয়ে চূড়ান্ত হয়। এবার বাবা-মা সবাইকে নিয়ে বিয়ে করেছি আমরা।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.