Sylhet Today 24 PRINT

‘বাহুবলী’ সিনেমার নায়িকার দিকে জুতা ছুঁড়ে যুবক কারাগারে

বিনোদন ডেস্ক |  ২৯ জানুয়ারী, ২০১৮

জনপ্রিয় ও ব্যবসাসফল বলিউড সিনেমা 'বাহুবলি'র নায়িকা তামান্না ভাটিয়ার দিকে জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তাঁর দিকে জুতা নিক্ষেপকারী যুবকটি বর্তমানে কারাগারে রয়েছেন।

দেশটির স্থানীয় গণমাধ্যম জানায়, সম্প্রতি হায়দরাবাদের হিম্যাথানগরে একটি সোনার দোকান উদ্বোধন করতে গিয়েছিলেন তামান্না। এ সময় ৩১ বছরের এক যুবক তামান্নার মুখ লক্ষ্য করে জুতা ছুঁড়ে মারেন। তবে করিমুল্লাহর জুতা সরাসরি তামান্নার মুখে লাগেনি।

অভিযুক্ত যুবকের নাম করিমুল্লা। তিনি বিটেক গ্র্যাজুয়েটের ছাত্র। ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়।

পুলিশি জিজ্ঞাসাবাদে করিমুল্লা জানিয়েছেন, তামান্নার অভিনয়ে ক্ষুব্ধ হয়েই তিনি জুতা ছুঁড়ে মেরেছেন। তবে তাম্মনার কোন সিনেমায় অভিনয়ের দায়ে তার এই ক্ষোভ- তা জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.