Sylhet Today 24 PRINT

রণবীরকে বিয়ে না করতে ক্যাটরিনাকে পরামর্শ দিলেন দীপিকা!

বিনোদন ডেস্ক |  ১৪ জানুয়ারী, ২০১৫

 বলিউডের মোস্ট এলিজিবেল ব্যাচেলর রণবীর কপূরের সঙ্গে ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে। এরইমধ্যে সুযোগ পেয়ে কি নিজের মনের কথাই বলে ফেললেন বলিউড ডিভা দীপিকা পাড়ুকোন? তিনি ক্যাটরিনাকে পরামর্শ দিলেন, রণবীরকে বিয়ে কোরো না।

আসলে মুম্বইয়ে একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে তারকারা উপস্থিত হয়েছিলেন। আর এই নক্ষত্র সমাবেশে দীপিকাকে একটি মজার ভিডিওতে অংশ নেওয়ার আর্জি জানানো হয়। রাজিও হয়ে যান হ্যাপি নিউ ইয়ারের নায়িকা। তাঁকে যখন জিজ্ঞাসা করা হয়, ক্যাটরিনাকে তিনি কী পরামর্শ দেবেন। জবাবে মজার ছলেই দীপিকা বলেন, ডোন্ট ম্যারি রণবীর। অর্থাত্ রণবীরকে বিয়ে কোরো না।

 

আর এতেই প্রশ্ন উঠছে, সুযোগ পেয়ে দীপিকা নিজের মনের কথাই বলে ফেলেননি তো! একটা সময় ছিল যখন দীপিকা ও ক্যাটরিনার সম্পর্ক খুব একটা মসৃণ ছিল না। রণবীরের সঙ্গে দীপিকার সম্পর্ক নিয়েও কম জল্পনা ছড়ায়নি টিনসেল টাউনে। তাহলে কি সুযোগ পেয়ে নিজের মনের কথা মজার ছলেই মুখ ফস্কে বলে ফেলেছেন?

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.