Sylhet Today 24 PRINT

গুঞ্জনকে সত্যি করে বিয়ের পিঁড়িতে ইরেশ-মিম

বিনোদন ডেস্ক  |  ০২ ফেব্রুয়ারী, ২০১৮

কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল দেশের স্বনামধন্য পরিচালক অমিতাভ রেজার সাবেক স্ত্রী মিম রশিদকে বিয়ে করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা ইরেশ যাকের। সেই গুঞ্জনটি এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে।

পারিবারিকভাবে ইরেশ-মিমের বিয়ের সত্যতা নিশ্চিত করেছেন ইরেশ যাকের নিজেই। তিনি জানান, আগামী রোববার মিম রশিদকে বিয়ে করতে যাচ্ছেন।

ইরেশ বলেন, পারিবারিকভাবেই মিমের সঙ্গে আমার বিয়ের পাকা কথা হয়েছে। শুক্রবার আমাদের গায়ে হলুদের অনুষ্ঠান। রোববার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আমাদের বিয়ের আয়োজন অনুষ্ঠিত হবে।

ইরেশ বলেন, আমি আর মিম নতুন জীবন শুরু করতে যাচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, অভিনেতা আলী যাকের ও সারা যাকের দম্পতির একমাত্র ছেলে ইরেশ যাকের। আর অভিনেত্রী মিথিলার বড় বোন ও পরিচালক অমিতাভ রেজার সাবেক স্ত্রী হচ্ছেন মিম রশিদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.