Sylhet Today 24 PRINT

ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে শর্ট ফিল্ম ‘তি আমো’

বিনোদন ডেস্ক |  ০৫ ফেব্রুয়ারী, ২০১৮

ভালোবাসা দিবসে জিএমজি প্রোডাকশনের ব্যানারে মুক্তি পাচ্ছে শর্ট ফিল্ম ‘তি আমো’। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন সাঈদ জামান শাওন এবং শাকিলা পারভীন।
 
শর্ট ফ্লিমটি পরিচালনা করেছেন লুৎফুর রহমান ইমু। প্রযোজনা ও গল্পকার হিসেবে রয়েছেন যথাক্রমে আশিক রহমান এবং খালিদ হাসান রাতুল। শর্ট ফ্লিমটিতে রয়েছে দুটি গান। শিল্পী সালমান জোবায়েদ এবং জেসিয়া রেহানুমা তমা গেয়েছেন গান দুটি।
 
ইশতিয়াক হোসেন এর লেখা গানগুলোয় সুরারোপ করেছেন সালমান জোবায়েদ। ভালবাসা দিবসের এই বিশেষ শর্ট ফ্লিমটি দেখতে পারবেন ১৪ই ফেব্রুয়ারি রাত ৯ টায় জিএমজি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.