Sylhet Today 24 PRINT

তৌসিফের বিয়ে শুক্রবার

বিনোদন ডেস্ক |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৮

ছোট পর্দার এই সময়ের জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব বিয়ে করবেন ঘোষণা দিয়েছিলেন গেল নভেম্বরের শেষের দিকে। ভাষার ও ভালোবাসার মাস ফেব্রুয়ারিতে বিয়ে করবেন বলে জানিয়েছিলেন এই অভিনেতা। অপেক্ষার দিন শেষ আজ মঙ্গলবার সন্ধ্যায় তার গায়ে হলুদ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর বিয়ে হবে শুক্রবার।

গায়ে হলুদকে কেন্দ্র করে বেশ উত্তেজনা কাজ করছে নিজের ভেতর, জানালেন তৌসিফ। জীবনের নতুন ইনিংসের শুরু করতে যাচ্ছেন তিনি। চারপাশে সবার শুভেচ্ছা আর ভালোবাসার ছড়াছড়িতে আপ্লুত তিনি। আজ ফেসবুকে বিয়ের পোশাকও শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা গেছে গায়ে হলুদ ও বিয়ের পাঞ্জাবী, পায়ের জুতো জোড়া।

আর মঙ্গলবার বিকেলে তৌসিফ মাহবুব জানালেন, ‘ধানমন্ডিতে বাসার পাশেই ছোট একটি কমিউনিটি সেন্টারে গায়ে হলুদের আয়োজন করেছি। দুই পরিবারের লোকজন থাকবেন, বন্ধুরা থাকবেন। আগামী শুক্রবার বিয়ে হবে। আর বউ-ভাতের আয়োজন থাকছে ১২ ফেব্রুয়ারি।’

প্রেমিকা জান্নাতুল ফেরদৌস জারার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন তৌসিফ মাহবুব। পাত্রী জারার বাসা রাজধানীর মিরপুরে। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ-এর শিক্ষার্থী তিনি। প্রায় বছর তিনেক ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল।

এদিকে শোবিজে তৌসিফের যাত্রা ২০১০ সালে। ২০১৩ সালের ভালোবাসা দিবসের নাটক ‘অল টাইম দৌড়ের উপর’-এ অভিনয় করে আলোচনায় উঠে আসেন তিনি। এরপর ‘ল্যান্ড ফোনের দিনগুলোতে প্রেম’, ‘রোড ট্র্যাপ’, ‘রুমডেট’, ‘রাব্বু ভাইয়ের বউ’, ‘নাইন অ্যান্ড আ হাফ’-এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.