Sylhet Today 24 PRINT

তাসকিনের সঙ্গে চার তারকা

বিনোদন ডেস্ক |  ০৮ ফেব্রুয়ারী, ২০১৮

এক হয়েছেন পাঁচ তারকা। এরমধ্যে একজন ক্রিকেটার, বাকি চার জন অভিনয়শিল্পী। সম্প্রতি ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেলের দুটি বিজ্ঞাপনে অংশ নিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ। এগুলো পরিচালনা করেছেন মাহমুদ মাহিন।

ইয়ামাহা ব্র্যাণ্ডের শুভেচ্ছাদূত হিসেবে এই বিজ্ঞাপনগুলোতে মডেল হয়েছেন তাসকিন। দুটি বিজ্ঞাপনে তার সঙ্গে দুটি জুটি হিসেবে উপস্থিত হবেন জোভান ও তানজিন তিশা এবং শামীম হাসান সরকার ও সালমা খানম নাদিয়া।

নির্মাতা জানালেন, বিজ্ঞাপন দুটিতে আলাদাভাবে দুটি জুটিকে দেখানো হয়েছে যাদের মোটরসাইকেল চালানো সম্পর্কে তথ্য দিয়ে সচেতন করবেন তাসকিন। গেল ১, ৩ ও ৫ ফেব্রুয়ারি টিভিসিটির শুটিং হয়েছে। ১ ও ৩ তারিখ কাজ করা হয়েছে রাজধানীর কোক স্টুডিওতে। ৫ তারিখে শুটিং হয়েছে উত্তরায়।

বিজ্ঞাপনটি নিয়ে তাসকিন আহমেদ বলেন, ‘ইয়ামাহা'র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি। চেষ্টা করি খেলার ফাঁকে ওদের কাজগুলোতে সময় দেওয়ার। বেশ ভালোই লাগে কাজ করতে। এবার ইয়ামাহা মোটরসাইকেলের বিজ্ঞাপনের মডেল হলাম। পাবলিক অ্যাওয়ারনেসের বিষয় কেন্দ্রিক বিজ্ঞাপন। চারজন জনপ্রিয় তারকার সঙ্গে কাজের অভিজ্ঞতা হলো। দর্শকের ভালো লাগবে টিভিসিগুলো।’

নির্মাতা জানালেন, শিগগিরই বিভিন্ন টিভি চ্যানেলে বিজ্ঞাপন দুটি প্রচারে যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.