Sylhet Today 24 PRINT

সংগীতশিল্পী সাবা তানি মারা গেছেন

সিলেটটুডে ডেস্ক |  ২০ ফেব্রুয়ারী, ২০১৮

সংগীতশিল্পী সাবা তানি মারা গেছেন। সোমবার সকালে উত্তরায় বাসায় বাথরুমে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর।

সাবা তানির খালাতো ভাই চিত্রনায়ক নাঈম মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

নাঈম জানান, সাবা তানি দীর্ঘদিন যাবৎ নিম্ন রক্তচাপে ভুগছিলেন। উত্তরার বাসায় মায়ের সঙ্গে থাকতেন। রোববার নিউ ইস্কাটনে বড় বোনের বাসায় যান মা। রাতে তিনি সেখানেই ছিলেন। রোববার রাত থেকে অনেকেই সাবা তানিকে ফোন করে পাননি। শেষে সোমবার সকালে বাসার কেয়ারটেকারকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে আত্মীয়রা বাসায় ঢোকেন। এ সময় সবাই তাকে বাথরুমের মেঝেতে পড়ে থাকতে দেখেন।

সাবা তানির জনপ্রিয় হওয়া গানগুলোর মধ্যে রয়েছে ‘কিছুক্ষণ’, ‘কোনো বৈশাখী রাতে যদি’। বাংলাদেশ টেলিভিশন ও মঞ্চে গান গেয়ে জনপ্রিয় হন তিনি। তার গাওয়া কিছু গজল ওই সময় খুব প্রশংসিত হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.