Sylhet Today 24 PRINT

বলিউড অভিনেত্রী শ্রীদেবী মারা গেছেন

সিলেটটুডে ডেস্ক |  ২৫ ফেব্রুয়ারী, ২০১৮

বলিউডের খ্যাতিমান অভিনেত্রী শ্রীদেবী মারা গেছেন।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে দুবাইয়ে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৫৪ বছর।

শ্রীদেবীর মৃত্যুর সংবাদ গণমাধ্যমকে জানিয়েছেন তাঁর স্বামীর ছোট ভাই সঞ্জয় কাপুর।

ভাইপো মোহিত মারওয়াশের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দুবাই গিয়েছিলেন শ্রীদেবী। সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন।স্বামী বনি কাপুর ও মেয়ে খুশি মৃত্যুর সময় তার পাশেই ছিলেন।

শিশুশিল্পী হিসেবে বলিউডে অভিষেক হয় শ্রীদেবীর।  চিত্তাকর্ষক চোখ, রুপালি পর্দায় উপস্থিতি আর অভিনয় দক্ষতা তাকে তুমুল জনপ্রিয়তা এনে দেয়।

তিনি হিন্দি ছবির পাশাপাশি তামিল, তেলেগু ও মালায়ালাম ছবিতে সমানতালে কাজ করেছেন।

২০১৩ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.