Sylhet Today 24 PRINT

‘অজ্ঞান হয়ে বাথটাবে ডুবে শ্রীদেবীর মৃত্যু’

সিলেটটুডে বিনোদন ডেস্ক |  ২৬ ফেব্রুয়ারী, ২০১৮

বলিউড সুপারস্টার শ্রীদেবীর মৃত্যুর কারণ হিসেবে প্রথম থেকে হার্ট অ্যাটাকের কথা বলা হলেও ফরেনসিক পরীক্ষার পর চিকিৎসকরা বলছেন, অজ্ঞান হয়ে বাথটাবের পানিতে ডুবে মারা গেছেন তিনি। চিকিৎসকদের বরাত দিয়ে এ বিষয়ে টুইট করেছে দুবাই পুলিশ।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, জ্ঞান হারিয়ে বাথটাবের পানিতে পড়ে যান শ্রীদেবী। এরপর ডুবে তার মৃত্যু হয়।

তবে আগে বলা হয়েছিলো, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

সংবাদমাধ্যম বলেছে, কিছুক্ষণের মধ্যে ‘ডেথ সার্টিফিকেট’ শ্রীদেবীর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এরপর মরদেহ মুম্বাইয়ের উদ্দেশে রওনা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.