Sylhet Today 24 PRINT

‘পরি-প্রেমে’ ভিরাট!

সিলেটটুডে ডেস্ক |  ০৩ মার্চ, ২০১৮

পরি-প্রেমে মজেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ভিরাট কোহলি। এবারের হোলিতে মুক্তি পেয়েছে আনুশকা শর্মার বহুল আলোচিত ছবি পরি। এরই মধ্যে এটি বক্স অফিসে ঝড় তুলেছে। মুক্তির প্রথম দিনেই আশাব্যঞ্জক আয় করেছে ভৌতিক ঘরানার ছবিটি।

পরী দিয়ে প্রথমবারের মতো স্ক্রিনে ভিন্ন আঙ্গিকে হাজির হয়েছেন আনুশকা। আড়ম্বর, আবেদন ও সৌন্দর্যের খোলস থেকে বেরিয়ে ‘ভূত’ রূপে আবির্ভূত হয়েছেন তিনি।

ছবিটি দেখেও ফেলেছেন ভিরাট কোহলি। পরি রূপে আনুশকাকে দেখার পর মুগ্ধতার ঘোর কাটছে না তার। স্ত্রীর এমন অবতারে রীতিমতো বিস্মিত স্বামী।

টুইটারে তিনি লিখেছেন, গতরাতে আমি পরি দেখেছি। আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে ভালো কাজ এটি ওর। আমার দেখাসেরা ছবিগুলোরও অন্যতম। মাঝে মধ্যে ভয় পেয়েছি। তবে তোমার জন্য গর্বিত।

তার ভাষ্য, সমালোচকরা এর স্ক্রিপ্টকে দুর্বল বলে আখ্যায়িত করেছেন। তবে সিনেমাজুড়ে আনুশকার উপস্থিতি অনবদ্য। সে একে বিশেষত্ব দান করেছে। গোটা ফিল্মে তার অভিনয় এককথায় অসাধারণ, অনন্য।

পরিতে আনুশকার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। পরিচালনা করেছেন প্রসিত রায়।

অভিনয়ের পাশাপাশি এটি প্রযোজনা করেছেন আনুশকা। এর আগে এন এইচ টেনও ফিলাউরিপ্রযোজনা করেন ভিরাট স্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.