Sylhet Today 24 PRINT

সেরা অভিনেতা গ্যারি ওল্ডম্যান, অভিনেত্রী ফ্রান্সিস ম্যাকডোম্যান্ড

৯০তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড

সিলেটটুডে অনলাইন ডেস্ক |  ০৫ মার্চ, ২০১৮

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে বসেছে ৯০তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের আসর। এ বছর অস্কারে ‘ ডার্কেস্ট আওয়ার’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন গ্যারি ওল্ডম্যান। আর ‘থ্রি বিলবোর্ড আউটসাইড এবিং, মিসৌরি’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার নিজের করে নিয়েছেন ফ্রান্সিস ম্যাকডোম্যান্ড।

৯০ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার মনোনয়ন পান টিমোতি শ্যালামে (কল মি বাই ইয়োর নেম), ড্যানিয়েল ডে-লুইস (ফ্যান্টম থ্রেড), ড্যানিয়েল কালুইয়া (গেট আউট) ও ডেনজেল ওয়াশিংটন (রোমান জে. ইসরায়েল, এস্কোয়ার)।

সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন স্যালি হোকিন্স (দ্য শেপ অব ওয়াটার), মারগোট রোবি (আই, টনিয়া), সারশো রোন্যান (লেডি বার্ড) ও মেরিল স্ট্রিপ (দ্য পোস্ট)।

বাংলাদেশ সময় সোমবার ৫ মার্চ ভোরে বসেছে ৯০তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের আসর। সেখানে উপস্থাপনা করছেন জিমি কিমেল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.