Sylhet Today 24 PRINT

নারী দিবসের বিশেষ নাটক ‘শ্রাবস্তীর কারুকার্য’

বিনোদন ডেস্ক |  ০৬ মার্চ, ২০১৮

৮ মার্চ বিশ্ব নারী দিবসে বেসরকারি টেলিভিশন এটিএন বাংলায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘শ্রাবস্তীর কারুকার্য’।

প্রযোজনা প্রতিষ্ঠান ড্রিমস আনলিমিটেডের ব্যানারে অভিনেত্রী শিরিন বকুলের রচনায় নাটকটি নির্মাণ করেছেন পরিচালক মোক্তাদির ইবনে ছালাম।

নাটকটি সম্পর্কে পরিচালক মোক্তাদির ইবনে ছালাম বলেন, ‘শ্রাবস্তীর কারুকার্য’ নাটকটি মূলত আত্মপ্রত্যয়ী এক নারীকে নিয়ে পারিবারিক একটি গল্প। একজন নারীর আত্মউন্নয়নের পথে বাধা ও সে বাধা পেরিয়ে টিকে থাকার কাহিনী নিয়ে নির্মিত। আশা রাখি দর্শকরা নাটকটি দেখে একটা দারুণ বার্তা পাবে।

নাটকটিতে অভিনয় করেছেন জামাল উদ্দিন হোসেন, শর্মিলী আহমেদ,ড. ইনামুল হক, শিরিন বকুল, ফিরুজ শাহী, আফরোজা আহসান, রেজাউল হক রেজা ও চিত্রনায়িকা বিপাশা কবির।

‘শ্রাবস্তীর কারুকার্য’ নাটকটি এটিএন বাংলায় প্রচারিত হবে বৃহস্পতিবার (৮ মার্চ) রাত সাড়ে ৮টায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.