Sylhet Today 24 PRINT

ফেব্রুয়ারিতে আংটি বদল রণবীর সিং ও দীপিকার

বিনোদন ডেস্ক |  ১৭ জুন, ২০১৫

বলিউডে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রেমের খবর ভাসছে প্রায় দুই বছর ধরে। এবার শোনা যাচ্ছে, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে নাকি আংটি বদল করতে যাচ্ছেন তাঁরা। ঘনিষ্ঠ সূত্রের বরাতে সম্প্রতি এক খবরে বলা হয়ছে, রণবীর-দীপিকার সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেওয়ার ব্যাপারে আলোচনার জন্য এরই মধ্যে তাঁদের অভিভাবকদের মধ্যে সাক্ষাৎ হয়েছে।

নিজেদের সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্য পরিবারের সদস্যদের কাছ থেকে সম্মতি পেয়ে গেছে বলিউডের জনপ্রিয় এ তারকা জুটি। রণবীরকে দারুণ পছন্দ করেন দীপিকার অভিভাবকেরা। তাদের চাওয়া, রণবীর-দীপিকার সম্পর্ক আনুষ্ঠানিক একটি রূপ পাক।

আবার এও শোনা যাচ্ছে সময় নিয়ে সন্তুষ্ট নন রনবীর। জুলাইতেই তার বয়স হতে যাচ্ছে ৩০ বছর। তাই দ্রুতই বিয়ে করতে চান তিনি। আগে বিয়ে নিয়ে ভয় পেলেও এখন নাকি পুরোপুরি প্রস্তুত রণবীর। বিয়ে বা বাগদান যতো কথাই হোক। দিপীকা কিংবা রণবীর কেউই কিন্তু তাদের সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি। তবে পর্দার পেছনে তাদের রসায়ণটা যে দারুণ সেটা কারো বুঝতে বাকি ছিল না।

প্রসঙ্গত, ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’ ছবিতে অভিনয় করতে গিয়ে রণবীর-দীপিকার মধ্যে সখ্য গড়ে ওঠে। সময়ের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। মুখে স্বীকার না করলেও, তাদের প্রেম বলিউডে প্রায় প্রতিষ্ঠিত একটি বিষয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.