Sylhet Today 24 PRINT

১০ মিনিটে ৫০ লাখ রুপী!

সিলেটটুডে ডেস্ক |  ০৭ এপ্রিল, ২০১৮

তেলেগু অভিনেত্রী তামান্না ভাটিয়া। বলিউডের ছবিতেও অভিনয় করেছেন তিনি। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে হৃতিক রোশন, জ্যাকুলিন ফার্নান্দেজ, বরুন ধাওয়ানদের সঙ্গে পারফর্ম করেন তিনি। আর এজন্য তিনি নিলেন ৫০ লাখ রুপি।

এনডিটিভি জানায়, তামান্না অনুষ্ঠানে তামিল, তেলেগু, কর্ণাটকের জনপ্রিয় গানের তালে নাচ করবেন। সব মিলিয়ে তার নাচ ১০ মিনিটের। আর এই ১০ মিনিট নাচার জন্য তাকে দিতে হয় ৫০ লাখ রুপি।

ইন্ডিয়া টুডে বলছে, শনিবার মুম্বাইয়ে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে নাচের জন্য বাহুবলী অভিনেত্রী তামান্না ভাটিয়াকে এরইমধ্যে ৫০ লাখ রুপি দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.