Sylhet Today 24 PRINT

লালন ব্যান্ড গাইবে সিলেটের কাবুলের লিখা গান

নিজস্ব প্রতিবেদক |  ১৭ এপ্রিল, ২০১৮

লালন সাঁইয়ের গান দিয়ে জনপ্রিয় হওয়া 'লালন' এবার গাইবে সিলেটের এম.ডি. কাবুল এর লিখা কথায়।

সিলেটের তরুণ এম.ডি. কাবুলের লিখা "যতন করে রাখছি যে তুমারে" গানটি নতুন আঙ্গিকে নিয়ে আসছে বলে জানিয়েছেন লালন ব্যান্ডের ভোকাল সুমি।

সুমি জানান, কাবুলের এই গানটি আমার বড় ভাই রূপমের কণ্ঠে অনেকবার শুনেছি, আর এ থেকেই গানটি আমাদের কাছে খুব পছন্দ হয়। তবে এবার গানটির সুরে কিছু ভিন্নতা এনে গাইবো বলেই গানটা নিয়ে কাজ করছি। শীঘ্রই গানটি টিভি চ্যানেল ও স্টেজ শো তে পরিবেশন করার আশা ব্যক্ত করেন সুমি।

২০০১ সালে যাত্রা শুরু করা ব্যান্ড দল লালন এখন পর্যন্ত বি-প্রতীপ(২০০৭) ও ক্ষ্যাপা (২০০৯) নামের দুটি এ্যালবাম প্রকাশ করেছে। বাউল গান এবং লালন সাঁইয়ের গানকে রক ঘরানার মাধ্যমে উপস্থাপন করে থাকে ব্যান্ড দল লালন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.