নিউজ ডেস্ক | ২০ জুন, ২০১৫
আগামী ২১ জুন বিশ্ব সংগীত দিবস। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের যৌথ আয়োজনে একাডেমীর সেমিনার হলে বিকেল ৪টায় শুরু হবে অনুষ্ঠান। উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে শুরু হবে এই কার্যক্রম।
বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি তপন মাহমুদ ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় জানান, রমজানের কারণে অনুষ্ঠান সংক্ষিপ্ত হলেও থাকছে সেমিনার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন শিল্পী মাহমুদ সেলিম। প্রধান অতিথি থাকবেন অধ্যাপক করুণাময় গোস্বামী।