Sylhet Today 24 PRINT

বলিউডের ‘কেশরি’ ছবির শুটিং সেটে বিস্ফোরণ

সিলেটটুডে ডেস্ক |  ২৫ এপ্রিল, ২০১৮

বলিউড তারকা অক্ষয় কুমারের ‘কেশরি’ ছবির শুটিং সেটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার শুটিংয়ের শেষের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে বলিউড লাইভ।

বলিউড লাইভ জানায়, ভারতের মুম্বাইয়ের ওয়াইতে ‘কেশরি’ ছবির শুটিং শেষ করে বাড়ির উদ্দেশে রওনা হন অক্ষয়। তিনি বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই শুটিং সেটে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং পুরো সেটে আগুন ধরে পুড়ে যায় পুরো শুটিং সেট।

তবে এতে কোনো হতাহত ঘটনা ঘটেনি। এদিকে অবসর কাটাতে বর্তমানে অস্ট্রেলিয়ায় আছেন পরিণীতি চোপড়া। তাই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে অনেকটা নিশ্চিন্ত আছেন তিনি।

আগামী ১০ দিনের মধ্যে নতুন করে সেটটি বানাতে হবে। তবে পরবর্তী শ্যুটিংয়ের দিন পাল্টায়নি ছবিটির প্রযোজনা সংস্থা। এনিয়ে চিন্তিত সংস্থার কর্মীরা। ছবিটি প্রযোজনা করছেন অক্ষয় কুমার এবং করণ জোহর।

১৮৯৭ সালে সারগড়ীর যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে ছবিটি। হাবিলদার ঈশ্বর সিংয়ের চরিত্রে দেখা যাবে অক্ষয়কে। ২০১৯ সালের হোলি উৎসবকে কেন্দ্র করে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটি।

এনিয়ে তৃতীয়বারের মতো কোনো শিখ চরিত্র দেখা যাবে বলিউডের খিলাড়িকে। এর আগে ‘সিং ইজ কিং’ এবং ‘সিং ইজ ব্লিং’ ছবিতে শিখ চরিতে অভিনয় করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.