Sylhet Today 24 PRINT

চিঠি লিখে বাবাকে আরাধ্যের সারপ্রাইজ

বিনোদন ডেস্ক  |  ২৬ এপ্রিল, ২০১৮

বচ্চন পরিবারে জন্ম নিয়েই সেলিব্রেটি তকমা নিজের সঙ্গে জুড়ে নিয়েছেন ছোট আরাধ্য বচ্চন। অনেক বলিউড তারকার চাইতেও বেশি জনপ্রিয় অভিষেক-ঐশ্বরিয়া দম্পতির একমাত্র সন্তান। তাইতো আরাধ্য যখনই যা করে রীতিমতো ভাইরাল হয়ে যায় তা।

 সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি স্থিরচিত্র শেয়ার করেছেন অভিষেক বচ্চন। যেখানে দেখা যাচ্ছে, তার অফিসে রাখা কম্পিউটারের উপর একটি মিষ্টি চিঠি লিখে রেখেছেন আরাধ্য। চিঠিতে লেখা রয়েছে, ‘আমি তোমাকে ভালোবাসি পাপা।’

এর ক্যাপশনে অভিষেক লিখেছেন, যখন আপনি দুই মাস পর অফিস ফিরে দেখেন, আপনার মেয়ে এই সুন্দর চিঠি লিখে গিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.