Sylhet Today 24 PRINT

আহমেদ শরীফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিউজ ডেস্ক |  ২২ জুন, ২০১৫

রূপালী পর্দার খল অভিনেতা আহম্মেদ শরীফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। জানা গেছে, চেক প্রতারণা মামলায় ঢাকাই ছবির এই প্রবীণ অভিনেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এ পরোয়ানা জারি করেন।

বাদীপক্ষের আইনজীবী রোকন রেজা পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, এক কোটি ৬৭ লাখ টাকার একটি চেক ডিজঅনার মামলায় আহম্মেদ শরীফকে সময় দেওয়া হয়েছিল। কিন্তু সময় পেয়েও তিনি আদালতে না আসায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

উল্লেখ্য, জনৈক ব্যবসায়ী মোশাররফ হোসেন সুমন নামক মামলাটি করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.