Sylhet Today 24 PRINT

ফের আলোচনায় আরশি-আফ্রিদি, এবার এলো বিয়ের প্রস্তাব

সিলেটটুডে ডেস্ক |  ১২ মে, ২০১৮

পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদির সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ করে আগেই শিরোনাম হয়েছিলেন অভিনেত্রী আরশি খান। এবার তিনি আফ্রিদিকে সরাসরি বিয়ের প্রস্তাবই দিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজকে দেয়া এক সাক্ষাৎকারে আরশি খান এ প্রস্তাব দেন।

ওই সাক্ষাৎকারে তিনি বলেন, শহিদ আফ্রিদিকে ভালোবাসি, আর শহিদও আমাকে ভালোবাসে। লোকে আমাদের নিয়ে কথা বলছিল, সংবাদপত্রে খবর ছাপা হচ্ছিল। তাই আমি এই ব্যাপারে টুইট করেছি।

তিনি বলেন, ভালোবাসলে ভয় কীসের? পাকিস্তানের সংবাদপত্রে তো শহিদ আরশিকে বিয়ে করতে চান বলে খবর প্রকাশিত হয়েছে। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এ রকমই (বিয়ে) হবে।

আরশি জানান, টুইট করার পর থেকে ওর সঙ্গে কথা তো হয়নি, কিন্তু শহিদও এটাই চায়। আর আমার টুইটের উত্তর এখনও আসেনি, এলে সবার আগে মিডিয়া জানতে পারবে।

সাক্ষাৎকারে তিনি বলেন, আমি জিনিউজের মাধ্যমে শহিদকে বিয়ের প্রস্তাব দিচ্ছি।

এরআগে আরশি খান দাবি করেছিলেন ক্রিকেটার শহিদ আফ্রিদির সঙ্গে তার যৌন সম্পর্ক ছিল, এবং তিনি আফ্রিদির বাচ্চার মা হতে চলেছেন। ওই সময় মিডিয়ায় তাদের নিয়ে আলোচনায় ক্ষিপ্ত হয়ে আরশি প্রশ্ন তুলেছিলেন, কারো শয্যাসঙ্গিনী হতে চাইলে কি মিডিয়ার অনুমতি নিতে হবে?

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.