Sylhet Today 24 PRINT

রমজানে দরিদ্রদের পাশে মৌসুমী

বিনোদন ডেস্ক |  ১৮ মে, ২০১৮

পবিত্র রমজান মাস উপলক্ষে এটিএন বাংলায় শুরু হচ্ছে ইফতার নিয়ে অনুষ্ঠান ‘তারকাদের রান্নাঘর’। এতে নানারকম ইফতারের রেসিপি নিয়ে হাজির হবেন মডেল পিয়া জান্নাতুল।

শুধু ইফতার নয়, এতে থাকছে বিশেষ কিছু বিভাগ। যেখানে ঈদের জন্য দরিদ্রদের দেওয়া হবে উপহার সামগ্রী। আর এগুলো তুলে দেবেন চিত্রনায়িকা মৌসুমী ও কণ্ঠশিল্পী মমতাজ।

ইতোমধ্যে অনুষ্ঠানটির শুটিং শুরু হয়েছে। যেখানে অংশ নিয়েছেন প্রিয়দর্শিনী মৌসুমী। বিষয়টি নিশ্চিত করেছেন এটিএন বাংলা চ্যানেল।

তারা জানায়, সমাজের অবহেলিত, অসহায়, গরিব, বৃদ্ধ-বৃদ্ধা ও অটিস্টিক শিশুদের এই বিশেষ অনুষ্ঠানে ডেকে তাদের সঙ্গে কথা বলবেন মৌসুমী ও মমতাজের মতো তারকা দুই শিল্পী। তাদের হাতে দেবেন ঈদ উপহারও।

অনুষ্ঠানটি পরিচালনা করেছেন অনন্যা রুমা। ১৮ মে থেকে প্রতিদিন দুপুর ৩টা ১০ মিনিটে এটি প্রচার হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.